নিজস্ব প্রতিবেদক : কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স আজ শুক্রবার (৫ডিসেম্বর) না আসায় আজ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লণ্ডনে চিৎিসার জন্য নিয়ে যাওয়া যাচ্ছে না। এদিকে তার বড় পুত্র বধু জুবায়দা রহমান ইতিমধ্যে শাশুড়িকে নিতে এভারকেয়ার হাসপাতালে এসে পৌছেছেন। তবে ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স সময় সময় মত না আসায় আগামী রবিবারের (৭ ডিসেম্বরের) আগে খালেদা জিয়ার লন্ডনযাত্রা হচ্ছে না।
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে। বিএনপি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “এখান থেকে উনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গেছেন।
এদিকে খালেদার লন্ডনযাত্রা ও জুবাইদার এভারকেয়ার হাসপাতালে আসার খবরে শুক্রবার সকাল থেকেই এভারকেয়ারের সামনে উৎসুক জনতাকে দেখা যায়। তাদের পাশাপাশি সংবাদমাধ্যমের কর্মীরাও সেখানে ভিড় করে আছেন।
গত ২৩ নভেম্বর থেকে ঢাকার বসুন্ধরার এ হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সরকার তাকে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করায় পুরো এভারকেয়ার হাসপাতালজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতালের প্রবেশপথে সড়ক আটকে ব্যারিকেড দিয়ে দায়িত্বপালন করছেন পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্যরা।