সংশ্লিষ্ট সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
আসন্ন নির্বাচনে তিনি তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১। এর মধ্যে দিনাজপুর-৩ আসনে তার মনোনয়নপত্র গতকাল রবিবার ( ২৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম খালেদা জিয়ার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
ফেনী–১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু সোমবার (২৯ ডিসেম্বর) খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন।