| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বিএনপি নেতাকে আ.লীগ তকমা দিয়ে তুলে নিল গোয়েন্দা পুলিশ

  • প্রকাশের সময় : 16-12-2025 | 11:40 PM
বিএনপি নেতাকে আ.লীগ তকমা দিয়ে তুলে নিল গোয়েন্দা পুলিশ
ad728
কুমিল্লায় আব্দুল মোতালেব নামে এক বিএনপি নেতাকে আওয়ামী লীগ বলে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া নিজ বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়।

আব্দুল মোতালেব ছোট পুটিয়া এলাকার বাসিন্দা। তিনি ১২নং আড্ডা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম ওই বিএনপি নেতাকে তুলে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব বিএনপির একজন সক্রিয় নেতা। তিনি ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার গভীর রাতে কুমিল্লা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম কবির, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল বিএনপি নেতা মোতালেবকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তিনি আওয়ামী লীগ করেন এমন অপবাদ দিয়ে রাতের আঁধারে তুলে নেওয়া হয়েছে।

আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ চৌধুরী বলেন, আব্দুল মোতালেব আমাদের একজন একনিষ্ঠ নেতা। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কমিটি আমি নিজে অনুমোদন করেছি। মোতালেব বিএনপি পরিবারের সন্তান। তাদের পরিবারটাই বিএনপি পরিবারের।

বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল  বলেন, মোতালেব বিএনপির পরিবারের সন্তান। তিনি আমাদের ত্যাগী নেতাদের একজন। তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানার পর ডিবি পুলিশকে আমরা জানিয়েছি মোতালেব আমাদের নেতা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, বিষয়টি জানার পর আমাদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। 

জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বলেন, আমাদের কাছে তার কিছু ছবি আছে আওয়ামী লীগ নেতাদের সাথে। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।