| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

  • প্রকাশের সময় : 07-01-2026 | 04:43 PM
ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক
ad728


নিজস্ব প্রতিবেদক: আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনের বিষয়ে অভিযোগ অনুযোগ-পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন-ইসির সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার (৭ জানুয়ারী) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসির সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিইসি ও চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।

জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫১টি দলের ও স্বতন্ত্র মিলে আড়াই সহস্রাধিক। ৪ জানুয়ারি পর্যন্ত বাছাইয়ে বাদ পড়েছে ৭২৩ জন, তাদের অধিকাংশই স্বতন্ত্র আর বিএনপি ও জামায়াতের। বাকিগুলো এনসিপিসহ অন্য দলের।

ইতোমধ্যে জামায়াতে ২৭৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছে; দলটির বাদ পড়া প্রার্থীদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ আপিল করেছেন।

৯ জানুয়ারি পযন্ত আপিলের সুযোগ রয়েছে, ১০-১৮ জানুয়ারি আপিল শুনানি হবে।এমন পরিস্থিতির মধ্যে জামায়াত প্রতিনিধিরা ইসির সঙ্গে বৈঠকে বসেছেন।

জামায়াত প্রতিনিধি দলে আরও রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।




সর্বশেষ সংবাদ