| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

  • প্রকাশের সময় : 21-02-2026 | 12:30 PM
মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
ad728
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

 বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার বার্তায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়। তিনি আরও উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজস্ব ইতিহাস মনে রাখতে শেখায়। আমেরিকার পক্ষ থেকে তিনি এই বিশেষ দিনে বাংলাদেশের মানুষের সাথে সংহতি প্রকাশ করেন।

আজ রাজধানীসহ সারা দেশে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি তার মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতি স্মরণ করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানগণ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিদেশি কূটনীতিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থেকে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে এবং হাতে ফুল নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে ধীর পায়ে শহীদ মিনারে উপস্থিত হতে শুরু করেন।

১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মোৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি গভীর মমতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে পুষ্পস্তবক অর্পণ করেন হাজারো মানুষ। ঢাকার পাশাপাশি দেশের প্রতিটি জেলা এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও আজ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূতের এই বাংলায় শুভেচ্ছা প্রদান এবং আন্তর্জাতিক মহলের সংহতি জ্ঞাপন ২১ ফেব্রুয়ারির গুরুত্বকে বৈশ্বিক প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাষ্ট্রদূত তার বক্তব্যে নিজের ইতিহাস ও সংস্কৃতি ধারণ করার ওপর যে গুরুত্ব দিয়েছেন, তা একুশের চেতনারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ সারা বিশ্বেই ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার প্রতীক হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৫২ সালের সেই আত্মত্যাগ আজ বিশ্ব দরবারে সাহসিকতা ও অধিকার আদায়ের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত।




শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আ

শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আ

ad300