| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এনসিপির সম্ভাব্য প্রার্থীকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ আহত

  • প্রকাশের সময় : 13-12-2025 | 07:15 PM
এনসিপির সম্ভাব্য প্রার্থীকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ আহত
ad728
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী। এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) পবা উপজেলার কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন, তাকে উদ্ধার করার সময় আহত হন তিন পুলিশ সদস্যও।

নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,যদিও এই আসনে এখনো দলটির প্রার্থী ঘোষণা হয়নি।

জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর করে। এ সময় তারা শিমুলের দোকানও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা সাজুর বাবা কাটাখালি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে সমস্ত দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শিহাব ও মামুন নামের দুজনের নেতৃত্বে তার ওপর হামলা হয়। পুলিশ তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। উদ্ধার করতে গিয়ে মতিহার জোনের এসি সোহেল রানা, ওসি (কাটাখালি) সুমন কাদরী ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হন।

নাহিদুল ইসলাম সাজু বলেন, আমার বাবা কাটাখালি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম। অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল, তখন তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে।

মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ওসি কাটাখালি ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার ছানাসহ আমি আহত হয়েছি।



আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০

ad300