| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঐক্যবদ্ধ থাকুন,সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

  • প্রকাশের সময় : 09-12-2025 | 01:39 AM
ঐক্যবদ্ধ থাকুন,সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান আজ রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান
ad728


নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেছেন, সামনে রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে এবং দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি লন্ডন থেকে এক ভিডিও বার্তায় দলের ভেতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটেই এই কড়া বার্তা দেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা সামগ্রিক বিবেচনায় নিয়ে করা হয়েছে। কোনো এলাকায় পছন্দের ব্যক্তি মনোনয়ন না-ও পেতে পারেন এবং যিনি মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ নাও থাকতে পারে—এটা স্বাভাবিক।

তবে তিনি মনে করিয়ে দেন, নেতাকর্মীদের দায়িত্ব কোনো ব্যক্তির জন্য নয়, বরং ধানের শীষ, দল এবং দেশের উন্নয়ন পরিকল্পনার পক্ষে কাজ করা। তার ভাষায়, এখানে ব্যক্তি নয়, দল ও প্রতীকই মুখ্য বিষয়।

তারেক রহমান আরও বলেন, সামনের সময় অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে। আন্দোলনের সময় যেভাবে মানুষকে বোঝানো হয়েছে, ঠিক সেভাবেই দেশ গড়ার পরিকল্পনার বিষয়েও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। জনগণের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আগামী দুই মাসের মধ্যে বিএনপির উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে তারেক রহমান বলেন, এটিকে দলের আজকের অঙ্গীকার হিসেবে ধরে নিতে হবে। উপস্থিত ছাত্রদল নেতাদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করেন, তারা এই লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হবেন।

ভাষণের এক পর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। খাল খননের মাধ্যমে একদিকে বন্যা নিয়ন্ত্রণ এবং অন্যদিকে সেচব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়েছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। তার মতে, সেচ সুবিধা বাড়ায় যেখানে আগে একটি মাত্র ফসল হতো, সেখানে দুই ও তিন ফসল উৎপাদন সম্ভব হয়।

তারেক রহমান আরও বলেন, এক সময় বাংলাদেশ দুর্ভিক্ষের কঠিন সময় পার করলেও জিয়াউর রহমানের শাসনামলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল এবং সীমিত পরিসরে হলেও খাদ্য রপ্তানিতে সক্ষম হয়েছিল।



জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

জামায়াত আমিরের ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা: অসুস্থ হয়ে হাসপাতা

ad300