শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষ নেতারা অংশ নেন।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক ভাবগম্ভীর পরিবেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্মরণসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে আরাফাত রহমান কোকোর পরিবারের সদস্যদের সুস্থতা কামনার পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও প্রগতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
তারেক রহমানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহাদী আমিনসহ আরও অনেকেই এই মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সারা দেশেও দলীয়ভাবে বিভিন্ন স্থানে কোকোর রুহের মাগফিরাত কামনায় কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।