| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গোঁজামিলের’ গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ

  • প্রকাশের সময় : 13-11-2025 | 08:58 PM
গোঁজামিলের’ গণভোট অগ্রহণযোগ্য: বাংলাদেশ জাসদ
ad728

নিজস্ব প্রতিবেদক:  ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ নিয়ে যে গণভোট হবে, তাকে ‘গোঁজামিল’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
সংবিধান সংস্কারে জাতীয় সংসদে আলোচনার আগে গণভোট করার কোনো প্রয়োজনীয়তাও দেখছে না দলটি।
বিবৃতিতে তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতে যেসব বিষয়ে সব দল একমত হয়েছে, সেগুলোই জাতীয় সনদ। এর বাইরে কোনো বিষয় সরকার যদি চাপিয়ে দিতে চায়, সেটা অনৈক্যকে অমীমাংসেয় করে তুলবে। সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার আগে গণভোট অপ্রয়োজনীয়। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোতে গণভোট নেওয়া যেতে পারে, কিন্তু এ গণভোট দ্বারা সংবিধান পরিবর্তন করা যাবে না।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে একই দিনে আয়োজন করা হবে।

তার এ ঘোষণা আসার আগে এদিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ জাসদ বলছে, “সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করা সংবিধানসম্মত নয় বলেই আমরা মনে করি। প্রয়োজনীয় অধ্যাদেশ দ্বারা গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই সময়ে হতে পারে। জাতীয় সংসদকে নতুন নামে অভিহিত করা ও ‘দ্বৈত স্বত্ত্বা’ দেওয়া সংবিধানবিরোধী।

কতিপয় দলের অবাস্তব দাবিকে জুলাই সনদ বলে চালিয়ে দেওয়া গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়

বিবৃতিতে বলা হয়, গণভোটের জন্য যেভাবে চারটি প্রশ্নের প্রস্তাব করা হয়েছে, তাতে গণভোটকে হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত করা হয়েছে। আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়োজনকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলে ভরা গণভোটকে গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন, জাতি সেটাই আশা করে।"







উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্ব

উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্ব

ad300