| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চলমান সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি : রব

  • প্রকাশের সময় : 13-12-2025 | 07:23 PM
চলমান সহিংসতা রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি : রব
ad728

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরেই ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর কাপুরুষোচিত গুলি এবং পরিকল্পিতভাবে গণপরিবহনে আগুন দেওয়ার মতো ঘটনাগুলো কোনো সাধারণ ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নয়। এগুলো সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা সরাসরি রাষ্ট্রের স্থিতিশীলতার বিরুদ্ধে সহিংস হুমকি এবং দেশের গণতান্ত্রিক অস্তিত্বের ওপর নির্লজ্জ হামলা। শনিবার (১৩ ডিসেম্বর) দলের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আ স ম রব।

সংবাদ মাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, ​সভার রাজনৈতিক প্রস্তাবে বলা হয়-এই নজিরবিহীন সহিংসতা কেবল একটি গভীর রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ। এই সংকটের কারণ ‘অভ্যুত্থানকারী শক্তি’র মাঝে অনাঙ্ক্ষিত বিভক্তি এবং লক্ষ্যহীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা। আজ অভ্যুত্থানকারী নেতৃত্ব ও শক্তিকে উপলব্ধি করতে হবে-তাদের ক্ষমতার মোহ, স্বার্থকেন্দ্রিক বিভাজন এবং কৌশলগত সংঘাতই এই ভয়াবহ পরিবেশ সৃষ্টি করেছে। শুধু মাত্র কোনো ‘অদৃশ্য বা তৃতীয় পক্ষের উসকানি’র মতো চর্বিতচর্বণ গল্পই যথেষ্ট নয়। সত্য আরও কঠোর: অভ্যুত্থানকারী শক্তির অনৈক্য এবং দায়িত্বহীন ভূমিকা আজ এই সহিংসতায় বড় ইন্ধন যুগিয়েছে।

​এই বিভাজনের সবচেয়ে ভয়াবহ দিক হলো-এটি রাষ্ট্রের মূল ভিত্তি, অর্থাৎ নাগরিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থাকে চূর্ণ করে এক ভয়ানক শত্রুতার বীজ বপন করছে। রাজনৈতিক পক্ষগুলো যখন সাংবিধানিক প্রতিপক্ষ না হয়ে একে অপরকে ‘বিলুপ্ত করার শত্রু’ হিসেবে দেখতে শুরু করে, তখন রাষ্ট্র তার নৈতিক ভিত্তি ও প্রাতিষ্ঠানিক ভারসাম্য হারাতে শুরু করে। ফলশ্রুতিতে, সহিংসতা রাজনৈতিক অস্ত্র হয়ে উঠে, আর গণতন্ত্র পরিণত হয় একটি ভীতিপ্রদ, রক্তক্ষয়ী ও অন্তঃসারশূন্য আনুষ্ঠানিকতায়।

​দেশে চলমান রাজনৈতিক সহিংসতা ও প্রতিহিংসামূলক আচরণ কেবল কোনো ব্যক্তি, দল বা নির্দিষ্ট নির্বাচনের বিরুদ্ধে নয়-এটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়ার পবিত্রতা, সামাজিক সংহতি এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রমূলক হুমকি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে, রাজনৈতিক বিভাজন এমন এক বিপজ্জনক সীমায় পৌঁছেছে যেখানে মতের পার্থক্য আর গণতান্ত্রিক প্রতিযোগিতার সুস্থ বাতাবরণের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা রূপান্তরিত হয়েছে সংঘাত, আক্রমণ, বানচাল ও রাষ্ট্রীয় ভয়ের সংস্কৃতিতে।

​আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি-এই রাজনৈতিক বিভাজনকে যদি এখনই কঠোরভাবে মোকাবেলা না করা যায়, রাষ্ট্র ক্ষমতায় যদি অভ্যুত্থানের অংশীজন এবং বিকশিত সমাজশক্তি অর্থাৎ পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা না যায়-তাহলে এর অনিবার্য পরিণতি কেবল কোনো দল বা সরকারের পতন নয়; বরং সমগ্র রাষ্ট্র ও জাতির জন্য একটি দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলা ও অমানিশার পথ সুগম হবে। দেশ রক্ষার প্রথম এবং অবিচ্ছেদ্য শর্ত হলো রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, সাংবিধানিক দায়িত্বশীলতা এবং গণতান্ত্রিক আচরণে দ্রুত প্রত্যাবর্তন। বিভাজনের রাজনীতি এবং সংঘাতের পথ বন্ধ না হলে, রাষ্ট্র নিজেই অনিবার্যভাবে এক অনিশ্চিত ও ধ্বংসাত্মক গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে।

সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ নেতারা।




সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

ad300