| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁদপুরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে ৩ দিন ধরে বিক্ষোভ

  • প্রকাশের সময় : 05-11-2025 | 11:30 PM
চাঁদপুরে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে ৩ দিন ধরে বিক্ষোভ
ad728

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে পরিবর্তনের দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ করে চলেছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী নেতা-কর্মীরা। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে ফরিদগঞ্জ-রায়পুর সড়কে আগুন জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ করছেন।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে চাঁদপুর-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ মনোনয়ন পান। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

গতসোমবার বিকেলে মনোনয়ন ঘোষণার পর থেকে হারুনুর রশিদের মনোনয়ন বাতিল করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন হান্নানের সমর্থকেরা। পরদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তাঁরা একই স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আজ তৃতীয় দিনের মতো সকাল ১০টা থেকে আন্দোলন অব্যাহত আছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে বিএনপির নেতা-কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে এই আসনে মনোনয়ন দিতে হবে।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনজিল হোসেন বলেন, চাঁদপুর-৪ আসনে বিএনপি ও সাধারণ জনগণের যোগ্য প্রার্থী এম এ হান্নান। কিন্তু দল থেকে হারুনুর রশিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁরা দ্রুত হারুনুর রশিদকে প্রত্যাহার করে এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা করার দাবি জানান।

এবিষয়ে হারুনুর রশিদ  বলেন, এটি দলের শৃঙ্খলাবিরোধী কাজ। আমি এ ব্যাপারে প্রশাসন ও জেলা বিএনপির সহযোগিতা চেয়েছি।

এম এ হান্নান বলেন, আমি ফেসবুক ও মিডিয়ায় দেখেছি, মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন দলের নেতা-কর্মীসহ সাধারণ জনগণ। আমি তাঁদের দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন বন্ধ রাখতে বলেছি।

এদিকে বিক্ষোভের কারণে ফরিদগঞ্জ-রায়পুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করছি। তাদের বুঝিয়ে সড়কে যান চলাচলের ব্যবস্থা করছি বলে জানান তিনি।




তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ঠিক করবে পরবর্তী সংসদ

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ঠিক করবে পরবর্তী সংসদ

ad300