| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চাঁদাবাজদেরও সম্মানের কর্মসংস্থানের সুযোগ দেবে জামায়াত

  • প্রকাশের সময় : 24-01-2026 | 01:39 PM
চাঁদাবাজদেরও সম্মানের কর্মসংস্থানের সুযোগ দেবে জামায়াত চাঁদাবাজদের অন্ধকার পথ ছেড়ে সুস্থ জীবনে ফেরার আহ্বান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের
ad728
গাইবান্ধার পলাশবাড়ীতে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদাবাজদের অন্ধকার পথ ছেড়ে সুস্থ জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাতেও সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে। এছাড়া উত্তরবঙ্গকে দেশের কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ী এস এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি চাঁদাবাজদের উদ্দেশ্যে বলেন, সমাজে মুখ লুকিয়ে নয়, বরং সম্মানের সাথে বেঁচে থাকার পরিবেশ তৈরি করা হবে। তাদের এমন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে কেউ তাদের বা তাদের পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করতে না পারে।

কৃষি ও নদীভিত্তিক পরিকল্পনা:
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকরা বর্তমানে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে কেবল মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে। জামায়াত ক্ষমতায় গেলে এসব অপতৎপরতা নির্মূল করা হবে। তিনি আরও বলেন, উত্তরবঙ্গের শুকিয়ে যাওয়া নদীগুলোকে পুনরুজ্জীবিত করা হবে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলকে দেশের 'কৃষি রাজধানী'তে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি গাইবান্ধায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষিভিত্তিক ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

পররাষ্ট্র ও জাতীয় রাজনীতি:
দেশের সার্বভৌমত্ব নিয়ে ডা. শফিকুর রহমান সাফ জানিয়ে দেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু কোনো শক্তির খবরদারি বা আধিপত্যবাদ মেনে নেবে না। গত ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন দাবি করে তিনি বলেন, দেশবাসী আর ফ্যাসিবাদ দেখতে চায় না।

ভোটের আহ্বান:
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট নিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত ও ত্যাগের প্রতি সম্মান জানাতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। গণভোট সফল হলেই সাধারণ নির্বাচন সার্থক হবে বলে তিনি মন্তব্য করেন। সমাবেশ শেষে তিনি গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে প্রতীক তুলে দেন।




বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬

ad300