| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ছাত্রদল হেলমেট বাহিনীর মতো রাজনীতি করে না: এ্যানি

  • প্রকাশের সময় : 03-11-2025 | 12:02 AM
ছাত্রদল হেলমেট বাহিনীর মতো রাজনীতি করে না: এ্যানি
ad728
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন,ছাত্রদল হেলমেট 
বাহিনীর মতো রাজনীতি করে না। বিগত সময়ে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল। যারা দেশের ছাত্রসমাজের কাছে হেলমেট বাহিনী হিসেবে পরিচিত ছিল। ওরা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। ছাত্রদের কল্যাণে কখনোই কাজ করেনি। বর্তমান ছাত্র সমাজ হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না।

রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্রদের নিয়ে রাজনীতি করে। হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার সুযোগ নেই। কারণ, ছাত্রদলের অভিভাবক তারেক রহমান। তিনি সবসময় ছাত্রদলকে নিবিড় পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ ছিল। তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। শহীদ হয়েছে ১৪৮ জন। ছাত্রদল শুধু জুলাই আন্দোলন নয়, ফ্যাসিস্ট শেখ হাসিনাবিরোধী সব আন্দোলনে রাজপথে ছিল। ৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল। ছাত্রদের সব যৌক্তিক আন্দোলনে তারা রয়েছে।

তিনি আরও বলেন, কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতি আস্থা রাখেনি। কারণ, গত কয়েক বছর আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুমের কারণে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কাছে যেভাবে পৌঁছানোর কথা ছিল- সেভাবে যেতে পারেনি। তবে ছাত্রদলের বর্তমান সময়ের কর্মকাণ্ড ছাত্রবান্ধব। আগামী দিনে, ক্যাম্পাসগুলোতে একক ম্যানডেট পাবে ছাত্রদল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। তাদের কল্যাণে কাজ করতে হবে। তাদের প্রত্যাশিত রাজনীতি চর্চা করতে হবে। ওদের মনমানসিকতা বুঝে ক্যাম্পাসে রাজনীতি করতে হবে। ছাত্রদলের অতীত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। ছাত্রদের নিয়ে তারেক রহমানের আগামীর ভাবনা ছাত্রদের মাঝে বেশি বেশি প্রচার করতে হবে। হেলমেট বাহিনীর স্টাইলে রাজনীতি করা যাবে না। নতুন কৌশল অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা যেমন রাজনীতি চায়, তেমন রাজনীতি ক্যাম্পাসগুলোতে করতে হবে।

কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিকু পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূইয়াসহ আরও অনেকে।



এলপিজি গ্যাসের নতুন  মূল্য নির্ধারণ

এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ

ad300