| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জকসুর গঠনতন্ত্র ছাপিয়ে শিক্ষার্থীদের বিলি করলো ছাত্রশিবির

  • প্রকাশের সময় : 05-11-2025 | 01:46 AM
জকসুর গঠনতন্ত্র ছাপিয়ে শিক্ষার্থীদের বিলি করলো ছাত্রশিবির
ad728

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র বই আকারে প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে ছাত্রসংগঠনটি। জানা যায়, মোট ২ হাজার কপি গঠনতন্ত্র ছাপানো হয়েছে। এর মধ্যে আজ ২০০ কপি বিতরণ করা হয়।

এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, জকসুর গঠনতন্ত্রের যে বিধিমালা রয়েছে, তা আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বই আকারে প্রকাশ করেছি। সেগুলো শিক্ষার্থীদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করেছি। এর মূল উদ্দেশ্য হলো, একজন সম্পাদক বা ভিপি প্রার্থী নির্বাচিত হলে তার দায়িত্ব ও কর্তব্য কী- সে বিষয়ে শিক্ষার্থীরা যেন জানতে পারেন। আমরা শিক্ষার্থীদের এটাও জানিয়েছি, গঠনতন্ত্র ভালোভাবে পড়ে যদি কারও কোনো মতামত থাকে, তাহলে আমাদের জানাতে পারেন। আমরা প্রশাসনকে তা অবহিত করবো।

এর আগে গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।




রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, এটা কীসের ইঙ্গিত

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, এটা কীসের ইঙ্গিত

ad300