জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর
নির্বাচনের
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে একমাত্র ছাত্রীদের আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণা করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।
অধ্যাপক মোস্তফা হাসান জানান, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ করা হয়েছে ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১২ নভেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ: ১৩, ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর। ডোপ টেস্ট ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭, ও ৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণার সময় ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে বিকেল চারটা থেকে ভোট গণনা শুরু হবে এবং ২২ ও ২৩ ডিসেম্বর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।