| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: আজহারুল ইসলাম

  • প্রকাশের সময় : 22-11-2025 | 02:36 PM
জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে: আজহারুল ইসলাম
ad728
গণভোটে সবাই রাজি হয়েছি, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগেই হবে না এবং করলে সমস্যাটা কি? জামায়াত ইসলামীর দাবি, জাতীয় নির্বাচনের আগেই  গণভোট দিতে হবে বলে জানিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  এটিএম আজহারুল ইসলাম। 

শনিবার (২২ নভেম্বর) সকালে মোটরসাইকেল শোভাযাত্রায় বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করেছি। আমরা মনে করি, গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। আমাদের হাতে সময় অল্প, এজন্য ভোট এবং গণভোটের সময় হবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্টদের এখন থেকেই কঠোর হওয়ার আহ্বান জানিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করে আসছি। এখনো প্রশাসনে অনেকে আছেন, যারা বিশেষ একটা দলের পক্ষে কাজ করছে। সরকারি চাকরি যারা করেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। এটা অব্যাহত থাকলে আমার এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, ইশাল্লাহ।

তিনি বলেন, সাড়ে তিন-চার মাস ধরে বদরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। সব জায়গায় ভালো সাড়া পাচ্ছি। নারীদের সবচেয়ে বেশি সাড়া পাবো, ইংশাল্লাহ। অনেক সংস্কার করেছি। যেহেতু আমি জনগণের জন্য নির্যাতিত ছিলাম, এজন্যই তারা আমাকে ভোট দেবে।

তিনি আরও বলেন, আমি সর্বস্তরের লোকদের সমর্থন পাচ্ছি। যেহেতু তরুণ প্রজন্ম একটা বিপ্লব করে সরকারকে হঠিয়েছে, এখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অনেকটা বেশি। তরুণ-যুব-বৃদ্ধ, মহিলা এবং অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি।

এটিএম আজহারুল ইসলাম বলেন, নির্বাচিত হলে সর্বপ্রথম রাস্তাঘাট তৈরি করব। যে সমস্ত রাস্তাঘাট হয়নি প্রশাসনকে বলে করার চেষ্টা করেছি। যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বৈষম্যের শিকার এবং এমপিভুক্ত করেনি সেগুলোর দিকে লক্ষ্য রাখবো, ইনশাল্লাহ।

তিনি বলেন, এখানে শ্যামপুর সুগার মিল রয়েছে,  মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উন্নয়ন হয়েছিল। কিন্তু এখন সেটি দুর্নীতি ও লোকসানের কারণে বন্ধ করা হয়েছে। নির্বাচিত হলে চেষ্টা করব আইনি কোনো সমস্যা না থাকলে শ্যামপুর চিনিকল চালু করার। যাতে  আমার এলাকার শত শত লোকজন চাকরি করতে পারে। এখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু  গরিব লোকজন বেশি। আমি ইতোমধ্যে একটা হাসপাতাল করেছি, যেখানে শত শত লোকজন চাকরি করছে। নির্বাচিত হলে বদরগঞ্জ-তারাগঞ্জের দুই উপজেলায় দুটি হাসপাতালের আধুনিকায়ন করা হবে। যাতে মানুষ ঠিকমতো সেবা পায়, সেটি নিশ্চিত করার চেষ্টা করব। সুলভমূল্যেও চিকিৎসা দেওয়া হবে।

দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, যেহেতু দুর্নীতিমুক্ত থেকেই এতোদিন কাজ করছি, এখানে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকব, ইংশাআল্লাহ। আমি সব জায়গায় বলেছি, যদি এমপি হতে পারি সরকারি-বেসরকারি বরাদ্দ আনবো। ক্ষমতায় গেলে সরকারি বরাদ্দের একটি হারামের টাকাও আমার পেটে ঢুকবে না, ইংশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে তিনি বলেন, আমার বিজয় এমনভাবে হবে, আমার ধারেকাছেও কেউ আসতে পারবে না, ইনশাল্লাহ।

এ সময় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠে শুরু করে শোডাউনটি। এরপর বদরগঞ্জ উপজেলার সাব্বিরিজ হয়ে শ্যামপুর, নাগের হাট পদাগঞ্জ, লোয়ানী পাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জ, একরচালি হাড়িয়ালকুটি হয়ে শেখেরহাট হয়ে  সাহাপুর মাঠে শেষ হয়।



রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন!

ad300