| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ঢাকা-১৭ ও বগুড়া-৬আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

  • প্রকাশের সময় : 28-12-2025 | 09:46 PM
ঢাকা-১৭ ও বগুড়া-৬আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান
ad728
বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান। রবিবার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নেতাকর্মীরা। জানা যায়, সেখানেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষ থেকে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর অফিস থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপি। তবে এখন এই গুরুত্বপূর্ণ আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক সমীকরণে ব্যাপক পরিবর্তন আসছে। এই আসনে তারেক রহমান প্রার্থী হওয়ায় আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেবে বিএনপি।

উল্লেখ্য, তারেক রহমানের নিজ এলাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করার বিষয়টি আগেই  ছিল। দলের পক্ষ থেকে তার হয়ে মনোনয়ন সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।




জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

ad300