| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দেশ চলবে কুরআনের নীতিতে: চরমোনাই পীর

  • প্রকাশের সময় : 09-02-2026 | 05:09 PM
দেশ চলবে কুরআনের নীতিতে: চরমোনাই পীর
ad728
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৯২ ভাগ মুসলমানের এই দেশ পবিত্র কুরআনের নিয়মেই পরিচালিত হওয়া উচিত। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, গত ৫৪ বছরে শাসকরা দুর্নীতির মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে এবং একমাত্র ইসলামী আন্দোলনই ইসলামি শাসনব্যবস্থা কায়েমের স্পষ্ট অঙ্গীকার করছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর অন্য রাজনৈতিক দলগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে যারা জোটবদ্ধ হয়েছে, তারা ক্ষমতার লোভে ইসলামি নীতি বিসর্জন দিয়ে প্রচলিত গণতন্ত্রের পথে হাঁটছে। তিনি প্রশ্ন তোলেন, সমঝোতার কথা থাকলেও যখন তারা রাষ্ট্র পরিচালনায় ইসলামকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে, তখন ইসলামী আন্দোলন আর তাদের সঙ্গে থাকতে পারে না।

রেজাউল করীম উল্লেখ করেন, শুরুতে ইসলামের পক্ষে একটি একক ‘ভোটের বাক্স’ তৈরির চেষ্টা থাকলেও আদর্শিক পার্থক্যের কারণে ইসলামী আন্দোলন এখন হাতপাখা প্রতীক নিয়ে দেশের ২৫৮টি আসনে স্বতন্ত্রভাবে লড়াই করছে। তিনি আশ্বাস দেন যে, তাঁর দল বিজয়ী হলে কেবল মুসলমান নয়, বরং অন্য ধর্মাবলম্বীসহ প্রতিটি প্রাণীর অধিকার ও স্বাধীনতা ইসলামের সুমহান আদর্শে নিশ্চিত করা হবে।

সরাইলের এই জনসভায় ইসলামী আন্দোলনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোটারদের সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেশে আমূল পরিবর্তনের ডাক দেন তাঁরা।




সর্বশেষ সংবাদ
দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

ad300