| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়

  • প্রকাশের সময় : 13-01-2026 | 01:18 AM
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়
ad728
ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়,এমন মন্তব্য করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া বচ্চন। জঞ্জির, অভিমান কিংবা গুড্ডি’র মতো অসংখ্য সুপারহিট ছবির মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে পর্দার অভিনয়ের চেয়েও বর্তমানে ব্যক্তিগত জীবনে স্পষ্টভাষী স্বভাবের কারণেই বেশি আলোচনায় থাকেন এই প্রবীণ অভিনেত্রী।

সম্প্রতি বার্ধক্য এবং রূপচর্চার আধুনিক পদ্ধতি বোটক্স ও সার্জারি নিয়ে মুখ খুলেছেন জয়া। গ্ল্যামার জগতে যখন বয়স ধরে রাখার জন্য কৃত্রিম উপায়ে ছুরি-কাঁচি চালানো বা বোটক্স করানোর হিড়িক পড়েছে, তখন স্রোতের বিপরীতে হাঁটছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, আমার মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য আমি গর্বিত। আমি আমার চেহারায় কখনো কৃত্রিম কিছু ব্যবহার করিনি এবং ভবিষ্যতেও করার কোনো পরিকল্পনা নেই। তার ভাষ্য মতে , এমন কোনো দিন নেই যেদিন আমি সন্তানদের জন্য গর্ব অনুভব করি না। আমি খুব খুশি যে আমরা তাদের সঠিক শিক্ষায় বড় করেছি, নষ্ট হতে দিইনি।

জয়া আরও বলেন, আমি মিডিয়ার তৈরি একজন শিল্পী হতে পারি, কিন্তু এই আধুনিক পাপারাজ্জিদের কালচারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মোবাইল হাতে যত্রতত্র ছবি তোলা বা অশালীন পোশাক পরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো মানেই সাংবাদিকতা নয়। 




জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করা

জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব করেনি, শুদ্ধ করা

ad300