| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য:রাশেদ খান

  • প্রকাশের সময় : 27-12-2025 | 11:09 PM
নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্ব অপরিহার্য:রাশেদ খান
ad728
বিএনপিতে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, দেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারেক রহমানের নেতৃত্ব এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। 

শনিবার (২৭ ডিসেম্বর) গুলশানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের সময় তিনি দেশ ও জনগণের স্বার্থে রাজপথে থাকার অঙ্গীকার করেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে নাম লেখানোর পর এক প্রতিক্রিয়ায় মো. রাশেদ খান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় যে লড়াই করছে, তাতে তিনি অনুপ্রাণিত।

রাশেদ খান তার বক্তব্যে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির সাথে তাঁর রাজপথের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশ গঠনে তারেক রহমান সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন।

এদিন যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন যে, আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন। তিনি ওই আসনের দলীয় নেতাকর্মীদের রাশেদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মূলত ভোটের মাঠে আসনটি নিশ্চিত করা এবং রাজনৈতিক ভবিষ্যৎ সুসংহত করতেই রাশেদ খাঁন এই দলবদল করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।




সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী

সবার কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করেছি: অর্থমন্ত্রী

ad300