ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, কোনো আসনেই দলটির প্রার্থীরা ন্যূনতম ভোট পেয়ে জামানত রক্ষা করতে পারেননি। এই ভরাডুবিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
নারায়ণগঞ্জ জেলার ৫টি আসনে ইসলামী আন্দোলনের প্রাপ্ত ভোটের চিত্র বেশ হতাশাজনক। নারায়ণগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী পেয়েছেন মাত্র ৭,১৮৬ ভোট এবং নারায়ণগঞ্জ-২ আসনে ৫,২৬৫ ভোট। সবচেয়ে বেশি ১৬,৭৪৬ ভোট পড়েছে নারায়ণগঞ্জ-৪ আসনে, তবে তাও জামানত রক্ষার জন্য যথেষ্ট ছিল না।
এছাড়া নারায়ণগঞ্জ-৩ আসনে ১৪,২২৩ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ৭,৭০৮ ভোট পেয়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে ভোটের এই বিশাল ব্যবধান নারায়ণগঞ্জে দলটির সাংগঠনিক দুর্বলতাকেই স্পষ্ট করে তুলেছে।