| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নাসীরুদ্দীন পাটওয়ারীর আছে ৪০ লাখ টাকার সম্পদ

  • প্রকাশের সময় : 01-01-2026 | 03:24 PM
নাসীরুদ্দীন পাটওয়ারীর  আছে ৪০ লাখ টাকার সম্পদ
ad728
আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনী হলফনামায় ৪০ লাখ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, পাটওয়ারীর সম্পদের বড় অংশই অস্থাবর। জমি বা ভবনের মতো কোনো স্থাবর সম্পদ তার নেই।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংকে তার মোট প্রায় ১৮ হাজার টাকা জমা আছে। এছাড়া তার কাছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা।

হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর সম্পদের পরিমাণ আনুমানিক ২৩ লাখ টাকা। এর মধ্যে নগদ ৫ লাখ টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ১৯ হাজার টাকার বেশি এবং ১২ লাখ টাকার স্বর্ণ রয়েছে।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা নাসীরুদ্দীন পাটওয়ারী পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট। তার বার্ষিক মোট আয় চার লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা। এর মধ্যে বর্তমান কনসালটেন্সি কাজ থেকে আয় দুই লাখ দুই হাজার টাকা এবং চাকরি থেকে আয় দুই লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা।

তার বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০১৩ সালে তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছিল, একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং আরেকটি দণ্ডবিধির বিভিন্ন ধারায়। তবে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও জুনে তিনি উভয় মামলাতেই খালাস পান।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী বা তার পরিবারের কারও কোনো ঋণ বা দেনা নেই।