| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মনোনয়নপত্র বাতিল: হাল ছাড়ছেন না তাসনিম জারা

  • প্রকাশের সময় : 03-01-2026 | 01:31 PM
মনোনয়নপত্র বাতিল: হাল ছাড়ছেন না তাসনিম জারা ডা. তাসনিম জারা
ad728
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে ত্রুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জারা। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডা. তাসনিম জারা। 

শনিবার (৩ জানুয়ারি) সকালে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।
মনোনয়ন বাতিলের কারণ হিসেবে জানা গেছে, জারার জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকায় থাকা ১০ জনের তথ্য যাচাই করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে দুজনের ভোটার এলাকা সংক্রান্ত জটিলতা পাওয়া যায়। 

এ বিষয়ে তাসনিম জারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় জানান, "যাদের তথ্যে ত্রুটি মিলেছে, তারা দীর্ঘকাল ওই এলাকায় বসবাস করায় নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। কিন্তু যান্ত্রিক তথ্যে তারা অন্য আসনের অন্তর্ভুক্ত।" তিনি আরও যোগ করেন, এই সাধারণ ভুলের বাইরে তার বাকি সব তথ্য সঠিক ছিল এবং তিনি শীঘ্রই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক এবং এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। সম্প্রতি রাজনৈতিক জোট গঠন নিয়ে মতপার্থক্যের কারণে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামেন তিনি। হলফনামার তথ্য অনুযায়ী, জারা ও তার স্বামীর কোনো স্থাবর সম্পত্তি (বাড়ি বা জমি) নেই। তার বার্ষিক আয় ৭ লাখ টাকার কিছু বেশি এবং নেই কোনো ব্যাংক ঋণ বা ফৌজদারি মামলা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রিধারী তাসনিম জারা জানান, রাজনীতির মাঠে নবাগত হিসেবে তিনি শুরু থেকেই স্বচ্ছতা বজায় রাখতে চান। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি নির্বাচনে ফেরার ব্যাপারে আশাবাদী।





দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

ad300