| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সরকারের ভেতরে দুর্বলতা আছে : রিজভী

  • প্রকাশের সময় : 12-11-2025 | 04:59 PM
সরকারের ভেতরে দুর্বলতা আছে : রিজভী
ad728
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে দুর্বলতা আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে। 

তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই। সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন বিষয় নয়। দুই একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করে প্রচার করছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, সরকারের ভেতরে দুর্বলতা আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

তিনি আরও বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা যাচ্ছে। এখনও বাজারে সিন্ডিকেট সক্রিয় রয়েছে। পণ্যের দামও খুব একটা কমেনি। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রাজত্ব চালু থাকলে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।



তেলের সংকট নেই, আতঙ্ক বাড়িয়েছে বিরোধীরা: জ্বালানিমন্ত্রী

তেলের সংকট নেই, আতঙ্ক বাড়িয়েছে বিরোধীরা: জ্বালানিমন্ত্রী

ad300