| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সিলেটে ৩ প্রার্থীর‘দ্বৈত নাগরিকত্ব’ :মনোনয়নপত্র স্থগিত

  • প্রকাশের সময় : 03-01-2026 | 11:39 PM
সিলেটে ৩ প্রার্থীর‘দ্বৈত নাগরিকত্ব’ :মনোনয়নপত্র স্থগিত দ্বৈত নাগরিকত্ব: এম এ মালিক, এহতেশামুল হক ও জাহিদুর রহমানের মনোনয়ন স্থগিত
ad728

নিজস্ব প্রতিবেদক : দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সিলেটের তিনটি আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। তাদের দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত কাগজপত্র যাচাই–বাছাই শেষে আগামীকাল রবিবারে এ–সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে ইসি।

আজ শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম তিন প্রার্থীর বিষয়ে এ স্থগিতাদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত কারণে মনোনয়নপত্র স্থগিত রাখা তিন প্রার্থী হলেন সিলেট–৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, সিলেট–১ (মহানগর ও সদর) আসনে এনসিপির প্রার্থী ও দলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক ও সিলেট–৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৭ প্রার্থীর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর বাইরে পাঁচজনের মনোনয়নপত্র স্থগিত ও সাতজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যে তিন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, কিছুদিন আগেও তাঁদের দ্বৈত নাগরিকত্ব ছিল। তারা যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। তবে তারা সেই দেশের নাগরিকত্ব ছেড়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। সেসব তথ্য যথাযথভাবে যাচাই–বাছাইয়ের জন্য মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিন প্রার্থীর হলফনামায় দেখা গেছে, এম এ মালিক গত ১৬ ডিসেম্বর, এহতেশামুল হক গত ২২ অক্টোবর ও জাহিদুর রহমান ২৮ ডিসেম্বর যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।




সর্বশেষ সংবাদ
উত্তর কোরিয়া-মিয়ানমারের দুই প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তির ওপর যুক্

উত্তর কোরিয়া-মিয়ানমারের দুই প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তির ওপর যুক্

ad300