| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বজনপ্রীতির অভিযোগে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের ৫৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পদত্যাগপত্র গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটিতে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতিসহ ৫৯ নেতা।

  • প্রকাশের সময় : 27-10-2025 | 10:49 PM
স্বজনপ্রীতির অভিযোগে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ
ad728
গণঅধিকার পরিষদের ৫৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পদত্যাগপত্র
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের নবগঠিত জেলা কমিটিতে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সভাপতিসহ ৫৯ নেতা। 

সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার বিষয়টি নিশ্চিত করেন।এর আগে রোববার মো. আল আমিন সরদারসহ সদ্য ঘোষিত কমিটির ৫৯ জন সদস্য কেন্দ্রীয় কমিটির ই-মেইলে পদত্যাগপত্র পাঠান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদ (জিওপি) গোপালগঞ্জ জেলার নতুন ৭৯ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কমিটি গঠনের ক্ষেত্রে দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষাকে উপেক্ষা করে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা।

এতে আরও উল্লেখ করা হয়, আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি। কিন্তু যে কমিটিতে আস্থা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ অনুপস্থিত, সেখানে থেকে কোনো দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তবে গণঅধিকার পরিষদের আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে আমরা বিশ্বাসী। 

পদত্যাগকারী সভাপতি মো. আল আমিন সরদার বলেন, সদ্য ঘোষিত জেলা কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের পদ দেওয়া হয়েছে। এতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। যার ফলে কমিটিতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ৫৯ জন নেতা সম্মিলিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছি। মূলত বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে এই কমিটি গঠন করেছে।

উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৭৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।     




মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি: মান্না

ad300