| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : 14-01-2026 | 01:20 PM
আটক বিক্ষোভকারীদের ফাঁসি না দিতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
ad728
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র খুব কঠোর পদক্ষেপ নেবে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প।

এরই মধ্যে তেহরানের প্রসিকিউটররা জানিয়েছেন, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেফতার হওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।

এদিকে এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত ১৪ জানুয়ারি।

ওই পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০ এর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান।

ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না ইরানের জন্য। ইরানি জনগণের জন্য কী ধরনের সহায়তা আসছে, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, অর্থনৈতিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানে চলমান বিক্ষোভ, সম্ভাব্য ফাঁসি এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সব মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।