| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

  • প্রকাশের সময় : 24-11-2025 | 02:34 AM
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
ad728
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার (২৩নভেম্বর)  সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষার প্রয়োজন রয়েছে। সেই কারণেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। কোনো জটিলতার সৃষ্টি হয়নি।

গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন।

দলীয় নেতারা বলছেন, এটি মূলত নির্ধারিত সময়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী চিকিৎসকেরা তার বিভিন্ন পরীক্ষা করবেন।



দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী

ad300