| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হানাদারদের মতো ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে চায়: আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : 14-12-2025 | 02:48 PM
হানাদারদের মতো ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে চায়: আসিফ মাহমুদ
ad728
পাকিস্তানি হানাদারদের মতো ফ্যাসিস্ট শক্তি দেশকে নেতৃত্বহীন করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আমরা জানতে পেরেছি শুধু ওসমান হাদি নয়, আরও অনেককে হিটলিস্টে রেখেছে পরাজিত শক্তি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, একাত্তরে যেমন হানাদার বাহিনীর এবং তাদের এদেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি। ঠিক একইভাবে এবারও পরাজিত ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এ দেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে চব্বিশের পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পর এ দেশকে নেতৃত্বহীন করার জন্য জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদের টার্গেট করছে। তার অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের খ্যাতিমান অধ্যাপক, সাহিত্যিক, কবি ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা সেই ষড়যন্ত্র চালিয়েছিল। সেই নির্মম হত্যাকাণ্ডের স্মরণে আমরা প্রতিবছর গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে আসছি।

,উল্লেখ, জুলাই অভ্যুত্থানে সক্রিয় ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে প্রচার চালানোর সময় গত শুক্রবার (১২ ডিসেম্দুবর) পুরে বিজয়নগরে আক্রান্ত হন। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি এখন সংকটাপন্ন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।



মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

ad300