| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত

  • প্রকাশের সময় : 09-01-2026 | 10:31 PM
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত
ad728


নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেমৈনে করছে দলটি।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।

সভায় আসন্ন নির্বাচনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করার পাশাপাশি কমিটির সক্ষমতা বাড়াতে আরও কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম। 

বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, “দেশবাসী এখনও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং একের পর এক হত্যার ঘটনা ঘটছে। অথচ মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যাচ্ছে না।

বৈঠকে অভিযোগ করা হয় যে, সাম্প্রতিক কিছু ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে প্রশাসন বিশেষ কোনও দিকে ঝুঁকে পড়ছে, যা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায়। জামায়াত নেতারা দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

উক্ত বৈঠকে কমিটির সদস্য মাওলানা আফম আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।