| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আবারো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে কায়কোবাদকে

  • প্রকাশের সময় : 14-02-2026 | 03:45 PM
আবারো ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে কায়কোবাদকে
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নতুন মন্ত্রিসভায় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোর গুঞ্জন চলছে। রাজনৈতিক মহলে এই আলোচনা এখন তুঙ্গে এবং দলীয় সূত্রগুলোও এমন ইঙ্গিত দিচ্ছে। কায়কোবাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং ইতিপূর্বে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের দক্ষতাকে বিবেচনায় নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। ১৯৮৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত তিনি মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯০ সালে তিনি ধর্ম বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদের হুইপ এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় সূত্র মতে, কায়কোবাদের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং ধর্ম মন্ত্রণালয় পরিচালনার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় দল। যদিও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে মুরাদনগরবাসী তাঁদের প্রিয় নেতাকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। এই ঘোষণা এলে তা কুমিল্লার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ইব্রাহিম হাসান ভূঁইয়া/রাজধানী




সর্বশেষ সংবাদ
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

ad300