| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

  • প্রকাশের সময় : 25-11-2025 | 02:40 PM
কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
ad728
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের অযৌক্তিক দাবি ও অবৈধভাবে উৎপাদন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আর্থিক ক্ষতি ও নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।

কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশে উল্লেখ করা হয়, শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে উৎপাদন কার্যক্রমে বাধা দিয়ে কারখানার অভ্যন্তরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের এই আচরণকে অবৈধ ধর্মঘট হিসেবে উল্লেখ করে বাংলাদেশ শ্রম আইনের ধারা ১৩(১) মোতাবেক কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা পুনরায় খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিকে, শ্রমিকরা কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠে। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি অবরোধ করে এবং যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে চালকদের তর্কবিতর্ক করতে দেখা যায়।

গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।




সর্বশেষ সংবাদ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ad300