| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নারীর লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : 15-12-2025 | 07:55 PM
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে নারীর লাশ উদ্ধার
ad728
মাদারীপুরের আড়িয়াল খা নদে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ ব্যাপারীর মেয়ে এবং আনোয়ার ব্যাপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খাঁ নদে এক নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এটি হনুফা বেগমের লাশ হিসেবে নিশ্চিত করে।

শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে  অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে হনুফা বেগম বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে।



সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

ad300