কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাক, সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নারীসহ তিনজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রামের লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফেলনা কাজী বাড়ী ইউটার্নে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
অটোরিকশা চালক মাহবুবুল হক জানান, বেপরোয়া ট্রাকটির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেন, ফলে ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।
এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নাঙ্গলকোট উপজেলার আব্দুর রহিম, আনোয়ারা বেগম এবং আবু তৈয়ব সহ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।