কুষ্টিয়া জেলার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়াগামী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই পুলিশ সদস্য হলেন ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম এবং এএসআই কয়েদ উদ্দিন। তাঁরা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে তাঁদের চাপা দিলে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
ওসি আবু ওবায়েদ আরও জানান, নিহত দুই পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।