| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

দেশের স্বার্থ ক্ষুন্ন নয়: নৌপরিবহন উপদেষ্টা

  • প্রকাশের সময় : 11-11-2025 | 12:20 AM
দেশের স্বার্থ ক্ষুন্ন নয়: নৌপরিবহন উপদেষ্টা
ad728
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে দর কষাকষি চললেও, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 

সোমবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধনের সময় তিনি বলেন, দেশের ক্ষতি করে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না। লালদিয়া টার্মিনালটি নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালসের হাতে দেওয়ার বিষয়ে বর্তমানে আলোচনা চলছে।

নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া হলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। তিনি বলেন, বন্দরের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নিতে হলে প্রযুক্তি এবং বড় বিনিয়োগ দরকার। বন্দর সম্প্রসারণ ঘিরে চার থেকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় লালদিয়ার চর কনটেইনার ইয়ার্ড উদ্বোধনের সময় উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লালদিয়া কনটেইনার টার্মিনাল বন্দরের সেই চারটি টার্মিনালের মধ্যে অন্যতম, যা বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে নেদারল্যান্ডসের এপিএম টার্মিনালসের সঙ্গে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে আলোচনা (নেগোসিয়েশন) চলমান রয়েছে। বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কত অংশ মাশুল পাবে এবং বন্দর কত অংশ পাবে, তা নিয়েই এখন মূল দর-কষাকষি চলছে। উপদেষ্টা স্পষ্ট জানান, প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

লালদিয়া কনটেইনার ইয়ার্ড উদ্বোধন ছাড়াও উপদেষ্টা বে টার্মিনাল এলাকা, তালতলা কনটেইনার ইয়ার্ড এবং বন্দরের এক্স ওয়াই শেড ও কাস্টমস অকশনশেড পরিদর্শন করেন।