| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : 13-11-2025 | 05:08 PM
কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী শ্রমিকের মৃত্যু
ad728
কুষ্টিয়ার মিরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন নারী শ্রমিক আহত হয়েছেন। 

বুধবার (১২ নভেম্বর) রাতে দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মশান এলাকায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর বুধবার রাতে একজন এবং বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহতরা স্থানীয় একটি গ্লাস ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

নিহতরা হলেন মিরপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বিউটি খাতুন (৪০) এবং একই উপজেলার যুগীপোল গ্রামের লতিফা বেগম (৬৫)। আহত দুজন নারী শ্রমিক তাসলিমা খাতুন (৪৫) ও রিতা খাতুন (৩৫) বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে চারজন নারী শ্রমিক ভ্যানে করে স্থানীয় গ্লাস ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে সবাই সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন। লতিফা বেগমকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার ভোর ৪টায় তাঁর মৃত্যু হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।



আজ রাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং থাকছে না: সেতুমন্ত্রী

আজ রাত থেকে গণপরিবহনে তেলের রেশনিং থাকছে না: সেতুমন্ত্রী

ad300