পটুয়াখালীর গলাচিপায় ইবতেদায়ী ও দাখিল বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী পেয়েছে ট্যালেন্টপুল বৃত্তি। এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ইবতেদায়ী (পঞ্চম) ও দাখিল (অষ্টম) শ্রেণির বৃত্তি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে গলাচিপা এন জেড আলিম মাদ্রাসা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল অনুযায়ী, মাদ্রাসাটির ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে পঞ্চম শ্রেণিতে ২১ জন এবং অষ্টম শ্রেণিতে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ১৮ জন এবং অষ্টম শ্রেণিতে ৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিশেষ সাফল্য হিসেবে ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। উল্লেখ্য যে, পুরো উপজেলায় মাদ্রাসা পর্যায়ে পঞ্চম শ্রেণিতে ২০ জন ও অষ্টম শ্রেণিতে ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, যার বড় একটি অংশই এই মাদ্রাসার।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হাই বলেন, "শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এই ধারা বজায় রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অভাবনীয় এই ফলাফলের জন্য তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সুমন খান/রাজধানী