| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে চুরি, গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : 09-11-2025 | 11:45 PM
চট্টগ্রামে শতবর্ষী মন্দিরে চুরি, গ্রেপ্তার ১
ad728

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর সদরঘাটে শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটতে পারে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।

সদরঘাট কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য অরিজিৎ ভট্টাচার্য বলেন, তাঁদের শত বছরের পুরোনো এই মন্দিরে আগে কখনো চুরির ঘটনা ঘটেনি। আজ রবিবার সকাল সাড়ে সাতটায় মন্দিরে প্রবেশ করে চুরির বিষয়টি টের পান তারা। পরে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন।

সেবায়েত পরিবারের সদস্যরা জানান, মন্দির থেকে স্বর্ণ ও রুপার মুকুট এবং অলংকার চুরি হয়েছে। চোরের দল দানবাক্স ভেঙে নিয়ে গেছে টাকা। এই মন্দিরে প্রতিদিন অনেক পূজারি ও ভক্তের সমাগম ঘটে। তারা দানবাক্সে প্রণামি দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানিয়েছেন, মন্দিরের পেছনের ভেন্টিলেটর ভেঙে চোর ঢোকে। মন্দিরের স্বর্ণ ও রুপার তৈরি অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ইতিমধ্যে আবুল হাশেম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তার তদন্ত চলছে। গ্রেফতারকৃতকে জেরা করা হচ্ছে।



শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ad300