| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চিকিৎসা বিজ্ঞানে সাফল্য: বিচ্ছিন্ন হাত জোড়া লাগালো সামেক

  • প্রকাশের সময় : 27-12-2025 | 04:02 PM
চিকিৎসা বিজ্ঞানে সাফল্য: বিচ্ছিন্ন হাত জোড়া লাগালো সামেক
ad728
সরিষার মাড়াই মেশিনে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের হাত সফলভাবে পুনঃসংযোগ করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের চিকিৎসকরা। দীর্ঘ ৬ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে ওই শ্রমিক সুস্থ আছেন এবং তার হাত কাজ করতে শুরু করেছে।

সাতক্ষীরায় চিকিৎসা বিজ্ঞানের নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে কাজ করার সময় সরিষার তেল কারখানার এক শ্রমিকের ডান হাত মেশিনে আটকে শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুততম সময়ে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাৎক্ষণিক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টা ধরে এই জটিল অপারেশন পরিচালনা করেন। অত্যাধুনিক মাইক্রোসার্জারি পদ্ধতির মাধ্যমে হাতের হাড়, রক্তনালী, স্নায়ু ও পেশি নিখুঁতভাবে সংযুক্ত করা হয়। সাতক্ষীরা মেডিকেলে এ ধরনের অস্ত্রোপচার এটিই প্রথম।

ডা. প্রবীর কুমার দাস জানান, সময়মতো বিচ্ছিন্ন অংশটি হাসপাতালে নিয়ে আসা এবং টিমের সমন্বিত প্রচেষ্টায় এই বড় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। বর্তমানে রোগী আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন এবং তার সংযুক্ত হাতের আঙুল নাড়াচাড়া করতে পারছেন। এই সাফল্যের ফলে এখন থেকে স্থানীয় মানুষ জটিল চিকিৎসার জন্য ঢাকা না গিয়ে জেলাতেই উন্নত সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।




সর্বশেষ সংবাদ
অক্টোবরে সড়কে প্রাণ গেল ৪২৩ জনের: বিআরটিএ

অক্টোবরে সড়কে প্রাণ গেল ৪২৩ জনের: বিআরটিএ

ad300