| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

টি-ট্রি তেল উৎপাদনে তরুণ প্রকৌশলীর চমক

  • প্রকাশের সময় : 17-11-2025 | 04:28 PM
টি-ট্রি তেল উৎপাদনে তরুণ প্রকৌশলীর চমক
ad728
রংপুরের কাউনিয়া উপজেলার তরুণ প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ উচ্চমূল্যের অস্ট্রেলিয়ান টি-ট্রি গাছের পাতা থেকে অ্যাসেনশিয়াল অয়েল তৈরি করে ব্যবসায়িক সফলতা পেয়েছেন। তাইওয়ানে চাকরির পাশাপাশি পীরগাছায় লিজ নেওয়া জমিতে তিনি এই উদ্যোগ শুরু করেন। বর্তমানে দেশীয় প্রযুক্তিতে তেল ও হাইড্রোসল ওয়াটার উৎপাদন করে এই বছর প্রকল্প থেকে প্রায় ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা। তিন বছরের প্রচেষ্টায় তাঁর এক একর জমিতে এখন ২ হাজারের বেশি টি-ট্রি গাছ রয়েছে।

প্রকৌশলী আরিফের এই উদ্যোগের শুরুতে ছিল ব্যাপক জটিলতা। বিদেশ থেকে চারা আনতে ব্যর্থ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বীজ সংগ্রহ করেন। বীজ থেকে চারা উৎপাদনে জটিলতা দেখা দিলে স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় তিন বছরের চেষ্টায় তিনি মাত্র ৪০টি চারা উৎপাদনে সফল হন। সেই চারাগুলো থেকেই ধীরে ধীরে তাঁর এই বিশাল প্রকল্পটি গড়ে উঠেছে।

গাছ বড় হওয়ার পর পাতা থেকে তেল উৎপাদনেও নতুন চ্যালেঞ্জ আসে। চীন থেকে আনা একটি ছোট ডিস্টিলেশন মেশিন বিশ্লেষণ করে তিনি স্থানীয়ভাবে ৫০০ লিটার ধারণক্ষমতার একটি বড় ডিস্টিলেশন মেশিন তৈরি করেন। বর্তমানে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে প্রতিদিন প্রায় দেড় লিটার উচ্চমানের অ্যাসেনশিয়াল অয়েল উৎপাদন করা সম্ভব হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ১০-১২ জন স্থানীয় শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

উদ্যোক্তা আরিফ জানান, টি-ট্রি পাতার তেল ও হাইড্রোসল বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হয় এবং এর বৈদেশিক চাহিদা খুবই বেশি। তিনি সরকারের কাছে রপ্তানি প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন, যাতে রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করা যায়।

পীরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জামান নিশ্চিত করেন যে, রংপুরের মাটি টি-ট্রি চাষের জন্য অত্যন্ত অনুকূল এবং নতুন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করতে কৃষি বিভাগ প্রস্তুত।


সাইফুল ইসলাম/রাজধানী