| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দিনাজপুরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক। নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাবা দুলু মিয়া (৭০), তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। এ ছাড়া, আহত হাবিল হোসেনকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

  • প্রকাশের সময় : 12-05-2026 | 01:00 PM
দিনাজপুরে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুন
ad728
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর চিরিরবন্দরে পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা ও সৎ ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক ভাই গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মে) ভোরে উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পলাতক।

নিহতরা হলেন উপজেলার চম্পাতলী মণ্ডলপাড়া গ্রামের বাবা দুলু মিয়া (৭০), তার প্রথম পক্ষের ছেলে কাবিল হোসেন (৩২)। এ ছাড়া, আহত হাবিল হোসেনকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলু মিয়ার দুই স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ১৬ বিঘা জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দ্বিতীয় পক্ষের ছেলে সাদিকুল ইসলাম ও শাকিব নিজবাড়িতে বাবা দুলু মিয়ার শয়নকক্ষে প্রবেশ করে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বুকের ওপর ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এদিকে, বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে প্রথম পক্ষের ছেলে হাবিল ও কাবিল এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় কাবিল হোসেনকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। অপর ভাই হাবিলও হামলায় আহত হন। ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত সাদিকুল ইসলাম ও শাকিব পালিয়ে যায়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল নবী ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



সর্বশেষ সংবাদ
জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: শফিকুর রহমান

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: শফিকুর রহমান

ad300