| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

সংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই

  • প্রকাশের সময় : 13-01-2026 | 04:32 PM
সংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই
ad728
সংগীতশিল্পী সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মলয় কুমার গাঙ্গুলী আর নেই। গতকাল সোমবার (১২ জানুয়ারি ) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার। 
জানা গেছে, মলয় কুমার গাঙ্গুলীর মরদেহ বর্তমানে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে রাখা আছে। শিল্পীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়াতে থাকেন। তিনি দেশে এলেই শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আরেক কণ্ঠযোদ্ধা তিমির নন্দী এক ফেসবুক পোস্টে লিখেছেন, এম এ মান্নান ভাইয়ের পর এবার চলে গেলেন‌ বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, সহযোদ্ধা, কিংবদন্তি লোক সংগীতশিল্পী শ্রদ্ধেয় মলয় কুমার গাঙ্গুলী দা আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি। এই শূন্যতা পূরণ হবার নয়। যেখানে আছেন, ভালো থাকুন, মলয় দা। দেশের জন্য আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেত্রকোণার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে ১৯৪৪ সালে জন্ম নেওয়া এই গুণী মানুষটির জীবনজুড়ে ছিল দেশপ্রেম আর সুরের সাধনা। 

​১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে কণ্ঠকে অস্ত্র বানিয়ে যুদ্ধ করেছিলেন প্রখ্যাত শিল্পী ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী। ১৯৭১ সালে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বাড়ি ছাড়েন মলয় কুমার গাঙ্গুলী। তিনি কলকাতায় গিয়ে যোগ দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে। বালিগঞ্জ সার্কুলার রোডে নিয়মিত গান রচনা, সুরারোপ এবং কণ্ঠ দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছেন তিনি। 

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে পুত্রবধূ, সিনেমায় গুরু উপায় বলো না গানটি গেয়েছিলেন তিনি। পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। সে গানটি মলয় কুমার গাঙ্গুলীকে তখন তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। তার গাওয়া আমার মনতো বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাউয়া বাজে-এর মতো গানগুলো এখনো মানুষের কণ্ঠে শোনা যায়। 

​​মলয় কুমার গাঙ্গুলীর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হলো ১৯৯০ সালে আওয়ামী লীগের সম্মেলনের জন্য তৈরি করা ঐতিহাসিক গান যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। তিনি ওই গানে সুরারোপ করেন। ১৯৯১ সালের নির্বাচনের সময় ‘জনতার নৌকা’ অ্যালবামে গানটি অন্তর্ভুক্ত হলে তা সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। 

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবিনা ইয়াসমীনের কণ্ঠে একটি গান পুনরায় রেকর্ড করান। তার অবদানকে স্মরণ রেখে ২০২০ সালে সরকার মলয় কুমার গাঙ্গুলীকে ২০ লাখ টাকা অনুদান প্রদান করে। তবু জীবদ্দশায় সাবিনা ইয়াসমীন স্পষ্টভাবে জানিয়েছিলেন, মৃত্যুর পর কোনো আনুষ্ঠানিক সম্মান বা স্বীকৃতি তার প্রয়োজন নেই।



বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বিবৃতি ফখরুলের

বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: বিবৃতি ফখরুলের

ad300