| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দি চিটাগাং কো অপারেটিভ ও হাউজিং সোসাইটিতে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল

দি চিটাগাং কো-অপারেটিভ ও হাউজিং সোসাইটির সভাপতি ও তার কতিপয় অনুসারীর চক্রান্তে সোসাইটির উপ আইন অমান্য করে বাতিল করা সম্মানিত নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এস এম জমির উদ্দিনকে সোসাইটির বার্ষিক সাধারণ সভা এবং উপ আইনভুক্ত সভাসমূহে অংশগ্রহণে বাধা প্রদান না করা, তাঁকে উপ আইনের অধীনে সদস্য হিসেবে সোসাইটির কার্যালয়ে প্রবেশ ও আনুষাঙ্গিক কার্যক্রমে বাধা প্রদান না করার আদেশ দেওয়া হয়েছে।

  • প্রকাশের সময় : 13-10-2026 | 12:48 PM
দি চিটাগাং কো অপারেটিভ ও হাউজিং সোসাইটিতে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল
ad728
সোসাইটির সম্মানিত সদস্য এস  এম জমির উদ্দিন সংগঠন ও সমবায়ের উপ আইন বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিকার চেয়ে গত ০৮.১০.২০২৬ তারিখে ৫ম সিনিয়র সিভিল জজ আবুল হায়াত মুহাম্মদ তারেক আজমের আদালতে মামলা দায়ের করলে বিচারক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানিয়ে দেন। 
‎
‎মামলার আর্জিতে জানানো হয়, সোসাইটির নির্বাচিত সদস্য এস এম জমিরউদ্দিন বিভিন্ন কর্মকাণ্ডে সভাপতি ও অন্য কারো যে কোন ধরণের বে আইনি কাজের প্রতিবাদ করে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সোসাইটির সভাপতি, ব্যবস্থাপক এবং আরো কয়েকজন অনুসারী মিলে বিভিন্ন সময় সদস্য জমিরউদ্দিনকে অপসারণের জন্য নানা চক্রান্ত করতে থাকে। তারই অংশ হিসেবে চক্রান্তকারীরা নিজেদের অপকর্ম ধামাচাপা দিতে মো. জোবায়ের নামে এক সদস্যকে মিথ্যে তথ্য দিয়ে প্রভাবিত করে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের বিরুদ্ধে সভাপতির মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি বরাবরে একটি দরখাস্ত করান। উক্ত দরখাস্তের ভিত্তিতে সোসাইটির সভাপতি সম্পূর্ণ একক সিদ্ধান্তে এবং সংশ্লিষ্ট বিধিমালা অমান্য করে ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে সদস্য এস এম জমিরউদ্দিনকে একটি নোটিশ ইস্যু করেন। প্রসঙ্গত, সভাপতি ও তার সহযোগিরা ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে ব্যাংকের কাছেও একটি চিঠি দেন। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষ তাদের সম্মানিত গ্রাহকের একাউন্ট সংক্রান্ত এবং ব্যক্তিগত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তা সত্বেও সভাপতির নেতৃত্বাধীন চক্রান্তকারীরা কার্যনির্বাহী সদস্য এস এম জমিরউদ্দিনকে কয়েকটি সভায় অনুপস্থিত থাকার মতো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে একটি ভুয়া সভার ছবি উপস্থাপন করে তার সদস্য পদ অপসারণ করা হয়েছে জানিয়ে কার্যালয় থেকে চলে যেতে বলেন। একইসাথে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনকে তারা নানা প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করেন। এসব ব্যাপারে জমিরউদ্দিন গত ৪ অক্টোবর পাচলাইশ থানায় একটি সাধারণ ডাইরিও দাখিল করেন। সমিতির নির্বাচিত কোনো সদস্যকে অপসারণের বিষয়ে সোসাইটির উপ আইনের সংশ্লিষ্ট ধারা অমান্য করে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে করা হয়েছে মর্মে অভিযোগ এনে এসবের প্রতিকার চেয়ে আদালতে ওই মামলা দায়ের করেন। শুনানী শেষে আদালতের আদেশে কার্যনির্বাহী সদস্য এস এম জমির উদ্দিনের সদস্য পদ বহাল রেখে তার স্থলে অন্য কাউকে দিয়ে কোন সভা ও কার্যক্রম না করানোর জন্য অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞাও দেয়া হয়। 


‎নিজস্ব প্রতিবেদক
‎



ভূমিসেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ভূমিসেবা নিতে মানুষকে অযথা অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

ad300