| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

নারায়ণগঞ্জে ডিপিডিসির অবহেলায় শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : 26-11-2025 | 04:54 PM
নারায়ণগঞ্জে ডিপিডিসির অবহেলায় শ্রমিকের মৃত্যু
ad728
নারায়ণগঞ্জ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর আরও দুই সহকর্মী গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি আছেন। 

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ৬নং ওয়ার্ডের মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর নেতৃত্বাধীন দপ্তরটি ব্যাপক ঘুষ ও দুর্নীতিতে নিমজ্জিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের অধীনে ১২-১৩ জন শ্রমিক মুনলাইট গার্মেন্টসের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে কাজ করছিলেন। কাজ করার সময় লাইন বন্ধ থাকা সত্ত্বেও ডিপিডিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুতের লাইনটি চালু করে দেন। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নজরুল ইসলামের মৃত্যু হয় এবং তাঁর দুই সহকর্মী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়দের চরম ক্ষোভ রয়েছে ডিপিডিসির এই দপ্তরের প্রতি। তাঁদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী যোগদানের পর থেকে এই দপ্তরে ব্যাপক ঘুষ-দুর্নীতি বিরাজ করছে। তিনি বহিরাগত লোক দিয়ে মিটার রিডিং ও বিদ্যুৎ বিল বিলি করান বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আগে ডিপিডিসির এই দপ্তরে পরিদর্শন করেছিল। কিছুদিন ঘুষ-দুর্নীতি বন্ধ থাকলেও বর্তমানে এটি আবারও পুরনো চেহারায় ফিরেছে। বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে হতাহতের এমন ঘটনা ঘটলেও ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কর্মকর্তাদের যেন কোনো মাথাব্যথা নেই, এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।




দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ

ad300