| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নারায়ণগঞ্জে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : 24-12-2025 | 05:37 PM
নারায়ণগঞ্জে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার ২
ad728
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মোক্তার আশরাফ হোসেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শান্তিনগর খেলার মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিজান (২০), পিতা জাকির হোসেন ও মো. টিটু (৪০), পিতা তওলাদ হোসেন।

পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে তাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে পুলিশের দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে একটি মরিচা ধরা বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ম্যাগজিনে রাখা দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতরা থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বন্দর থানা পুলিশ পরিদর্শক গোলাম মোক্তার আশরাফ হোসেন জানান, বন্দর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্বাচনপূর্ব সারা দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিবিড় তৎপরতা অব্যাহত থাকবে।



লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না : স্বরাষ্ট

লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না : স্বরাষ্ট

ad300