| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আ.লীগের কেউ যাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হতে না পারে : গণ অধিকার পরিষদ

  • প্রকাশের সময় : 13-11-2025 | 01:36 AM
আ.লীগের কেউ যাতে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হতে না পারে : গণ অধিকার পরিষদ
ad728

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পান, এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ। এ ছাড়া আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে ইসির কোনো সংলাপে না ডাকার অনুরোধ করেছে দলটি।

এ দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি)  স্মারকলিপি দিয়েছে দলটি। বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ নেতারা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, গণহত্যার বিচার শেষ হওয়ার আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতা–কর্মীদের অংশনেবার সুযোগ নেই। বরং আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে।

গণ অধিকার পরিষদ বলেছে, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছেন; তাঁদের অবৈধ টাকার কোনো অভাব নেই। সুতরাং পদ–পদবিতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের ছড়াছড়ি ও পেশিশক্তির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন।

এ ক্ষেত্রে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে (কার্যক্রম) নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা–কর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশনেবার সুযোগ না পান, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করার অনুরোধ জানিয়েছে গণ অধিকার পরিষদ।



শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

শাহজালালের আগুনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ইএবি

ad300