| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নিখোঁজের ১মাস পর শশুরবাড়ির সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : 19-09-2025 | 02:21 AM
নিখোঁজের ১মাস পর শশুরবাড়ির সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার নিখোঁজের ১মাস পর শশুরবাড়ির সেফটি ট্যাংক থেকে লাশ উদ্ধার
ad728
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে আব্দুল করিম ভূঁইয়া (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে আব্দুল করিম ভূঁইয়া গত ১৩ আগস্ট বাড়ি থেকে খরমপুর মাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ১৬ আগস্ট বড় ভাই আমির হোসেন ভূঁইয়া দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে বুধবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে আমির হোসেনকে জানান, তার ছোট ভাই করিমকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে লাশ লুকিয়ে রেখেছে। এ সূত্র ধরে তিনি পুলিশকে নিয়ে করিমের শ্বশুরবাড়িতে যান। সেখানে দীর্ঘ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশ সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এসময় করিমের স্ত্রী তাসলিমা আক্তার, দুই ছেলে তানভির ও তৌহিদ এবং দুই শ্যালক মোজ্জামেল ও ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া জানান, এক মাস ধরে নিখোঁজ থাকার পর হঠাৎ এক ফোন কলে তার ভাইয়ের মরদেহ উদ্ধার হলো। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

দেবিদ্বার থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “নিখোঁজের এক মাস পর তথ্যের সূত্র ধরে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


রাজধানী/‎ইব্রাহিম হাসান ভূঁইয়া/এসএইচ



কলকাতার স্কোয়াড থেকে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশনা:বিসিসিআই

কলকাতার স্কোয়াড থেকে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশনা:বিসিসিআই

ad300