| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : 15-11-2025 | 07:03 PM
নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ad728
নীলফামারী সরকারি কলেজের পুকুর থেকে দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে নেমে শিশু দুইটির লাশ উদ্ধার করে।

জানা যায়, নিহত সাফরিন জান্নাত (৬) সোনালী ব্যাংক নীলফামারী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের বাবড়িঝাড় গ্রামের মতিউর রহমানের মেয়ে এবং তানহা আক্তার (৫) পৌর শহরের বিসমিল্লাহ কম্পিউটার ল্যাবের মালিক ও সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের জহিরুল ইসলাম মাসুদের মেয়ে।

তারা নীলফামারী কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার পাশাপাশি বাসায় ভাড়ায় থাকেন। নিহত শিশুরা নার্সারি শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, পুকুরে সিড়িতে সাফরিন, তানহা ও সাফরিনের ছোট ভাই আলফি (৪) খেলা করছিল। হঠাৎ পা পিছলে সাফরিন ও তানহা পুকুরে পরে যায়। কলেজ বন্ধ থাকায় প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি। কলেজ হোস্টেলের শিক্ষার্থীরা আলফি কান্না শুনতে পেয়ে পুকুরের কাছে গেলে পুকুরের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখতে পায়। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পুকুরে নেমে দুই কন্যা শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারী সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, শিশু দুটিকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বলেন, শিশু দুটিকে শনিবার বেলা পৌনে ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, প্রক্রিয়া শেষে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।



মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

মার্কিন নিষেধাজ্ঞার জালে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি

ad300