| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পটুয়াখালীতে মজিবর হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধ হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। ‎ ‎​গত ২৪ ও ২৫ জুলাই ২০২৬ তারিখে র‍্যাবের বিভিন্ন আভিযানিক দলের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।​ মো. সালেক (৪০), ‎​মো: ছারোয়ার (৩৫)। ‎

  • প্রকাশের সময় : 26-07-2026 | 05:31 PM
পটুয়াখালীতে মজিবর হত্যা মামলার দুই প্রধান অভিযুক্ত গ্রেফতার
ad728
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মহিপুর থানায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধ হারিচ আহম্মদ ওরফে মজিবুর (৬৫) হত্যা মামলার অন্যতম দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর থেকেই তারা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।
‎
‎​গত ২৪ ও ২৫ জুলাই ২০২৬ তারিখে র‍্যাবের বিভিন্ন আভিযানিক দলের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।​ মো. সালেক (৪০), ‎​মো: ছারোয়ার (৩৫)।
‎
‎র‍্যাব সূত্রে জানা যায়, নিহত হারিচ আহম্মদ ওরফে মজিবুরের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৯ জুলাই ২০২৬ তারিখ সকাল অনুমান ১০:১৫ ঘটিকায় অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বৌলতলী মৌজায় ভিকটিমের ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে।

‎ভিকটিম মজিবর বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই রাত আনুমানিক ২:০০ ঘটিকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎
‎​হত্যাকাণ্ডের পর আসামিরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করেন।

‎​প্রথম গ্রেফতার: র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ ক্যাম্প)-এর যৌথ অভিযানে ২৪ জুলাই ২০২৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জুলকুড়ি উত্তরপাড়া এলাকা থেকে মোঃ সালেককে গ্রেফতার করা হয়।
‎পরবর্তীতে ২৫ জুলাই ২০২৬ তারিখ র‍্যাব-৮ ও র‍্যাব-১ (পূর্বাচল ক্যাম্প)-এর সহায়তায় ঢাকা জেলার গুলশান থানাধীন আজাদ মসজিদ এলাকা থেকে মো: ছারোয়ারকে গ্রেফতার করা হয়।
‎
‎​র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম- জানান, সর্বোচ্চ পেশাদারিত্ব ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনা হয়েছে। গ্রেফতারকৃত মো. সালেককে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এবং মো. সারোয়ারকে ডিএমপির গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।



একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে:

একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে:

ad300